এখন রিটার্ন দেওয়া যাবে যেভাবে

বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় শেষ হয়ে গেছে। অনেকেই হয়তো নানা অসুবিধার কারণে রিটার্ন দিতে পারেননি। তবে তাঁদের ঘাবড়ানোর কিছু নেই। এরপরও রিটার্ন দেওয়া যাবে। আবার যাঁরা জীবনে কোনো দিন রিটার্ন দেননি, কিন্তু কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছেন, তাঁরাও এখন রিটার্ন দিতে পারবেন।

বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় শেষ হয়ে গেছে। অনেকেই হয়তো নানা অসুবিধার কারণে রিটার্ন দিতে পারেননি। তবে তাঁদের ঘাবড়ানোর কিছু নেই। এরপরও রিটার্ন দেওয়া যাবে। আবার যাঁরা জীবনে কোনো দিন রিটার্ন দেননি, কিন্তু কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছেন, তাঁরাও এখন রিটার্ন দিতে পারবেন।

আয়কর অধ্যাদেশের ৭৫ ধারায় সময় বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে। যৌক্তিক কারণ দেখিয়ে সময় বৃদ্ধির আবেদন করা হলে কর কমিশনার নিজ ক্ষমতাবলে সর্বোচ্চ দুই মাস সময় বাড়াতে পারবেন। কেউ যদি ওই দুই মাসের মধ্যে রিটার্ন জমা দিতে না পারেন, তবে আবারও সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট উপ–কর কমিশনার ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদন নিয়ে সময় আরও দুই মাস বাড়াতে পারবেন। সব মিলিয়ে একজন করদাতা সর্বোচ্চ চার মাস পর্যন্ত সময় পেতে পারেন।

আয়কর অধ্যাদেশের ৭৩ (এ) ধারায় ওই করের টাকার ওপর সুদ আরোপের বিধান রাখা হয়েছে। এই ধারা অনুযায়ী, করদাতার ওপর যে কর নির্ধারিত হবে, সেই করের ওপর প্রতি মাসে ২ শতাংশ সরল সুদ বসবে। অর্থাৎ কোনো করদাতার যদি এক লাখ টাকা কর নির্ধারিত হয়, তবে এক মাসের জন্য ওই করদাতার সুদের টাকার পরিমাণ হবে ২ হাজার টাকা। ওই করদাতা দুই মাস সময় নিলে ৪ হাজার টাকা সুদ দিতে হবে।

ধরা যাক, কেউ বিশেষ প্রয়োজনে ১০ বছর আগে টিআইএন নিয়েছেন। কিন্তু হয়রানির ভয়ে কিংবা অন্য কারণে কখনো রিটার্ন দেননি। এ বছর বাজেটে এমন করদাতাদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়াই তাঁরা রিটার্ন জমা দিতে পারবেন। তবে এ সুযোগ শুধু চলতি অর্থবছরের জন্য।

নতুন করদাতার জন্য বড় সুযোগ

কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকলেও যাঁরা এত দিন বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেননি, তাঁদের জন্য এবার রয়েছে বড় সুযোগ। তাঁরা জরিমানা ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন, যাকে বলা হচ্ছে সাধারণ ক্ষমা।

সুযোগ দেওয়ার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কঠোরও হয়েছে। রিটার্ন জমা না দিলে বিভিন্ন সেবা পাওয়া যাবে না। চলতি (২০২২–২৩) অর্থবছরের বাজেট ঘোষণার সময়ে এই নতুন পরিবর্তন আনা হয়। সম্প্রতি প্রকাশিত পরিপত্রে বিষয়টি আরও পরিষ্কার করা হয়েছে। এটি আলোচনায় এসেছে রিটার্ন জমার সময় ঘনিয়ে আসায়।

সাধারণত প্রতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাস জরিমানা ছাড়া বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়া যায়। ফলে আগামী মাস, অর্থাৎ নভেম্বরই জরিমানা ছাড়া আয়কর বিবরণী জমার শেষ সময়। এ মাসে কর মেলার আয়োজন করবে এনবিআর। তবে প্রথমবার রিটার্ন জমাদানকারীরা আগামী ৩০ জুন পর্যন্ত বিনা জরিমানায় আয়কর রিটার্ন দিতে পারবেন।

বর্তমানে প্রায় ৭৯ লাখ টিআইএনধারী রয়েছেন। তাঁদের মধ্যে চার লাখের মতো চলতি অর্থবছরে টিআইএন নিয়েছেন। বাকি ৭৫ লাখ টিআইএনধারী আগে থেকেই ছিলেন। মোট টিআইএনধারীর মাত্র ২৫ লাখের মতো বছর শেষে রিটার্ন জমা দেন। বাকি ৫০ লাখ রিটার্ন জমা দেন না। টিআইএন বন্ধ করার কোনো সুযোগ আয়কর আইনে নেই।

এনবিআর সূত্রে জানা গেছে, রিটার্ন জমা না দিলে পাঁচ হাজার টাকা জরিমানাসহ বিলম্ব মাশুল এবং নির্ধারিত আয়ের বিপরীতে সুদ আরোপ করার বিধান আছে।